নারায়ণগঞ্জ বাণী২৪ঃ বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আবদুল মাজেদের (ক্যাপ্টেন-বরখাস্ত) প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ।
৯ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য নিশ্চিত বরেন । এখন রায় কার্যকরের আর কেন ভাধা রইলনা। যে কোন সময়ে তার রায় কার্যকর হতে পারে। বাকী শুধু তার নিকটাত্মীয়ের সাথে শেষ সাক্ষাত।
এর আগে গত ৭ এপ্রিল সোমবার গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে মাজেদ কে গ্রেফতার করে আইন শৃংখলা বাহিনী। পরে তাকে নিন্ম আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানের আদেশ দেওয় হয়।
বুধবার তাকে গ্রেফতার দেখানের আবেদন সহ বিচারিক আদালত ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
