মাদক নিয়ে সুন্দর একটা কবিতা, লিখেছেন-নূর ইসলাম

 মাদক ছুঁইয়ো না

–অধম নূর ইসলাম

          “মাদক ছুঁইয়ো না, মাদক খেওনা।

মাদক’কে করো ঘৃণা- ভাই!

নইলে সমাজ করবে ঘৃণা,

মাদক ছুঁইলে তোমায়।

আজ মিথ্যে মহলে

হাবা হয়ে খাচ্ছো তুমি ইয়াবা!

নিজেকে ভাবো জ্ঞানী।

যে হাতে নিয়েছো মাদক তুমি

যে মুখে খাচ্ছো মাদক তুমি,

একবারও কি ভেবে দেখেছো

সমাজের চোখে- তুমি কতটুকু দামি?

মাদক’কে ঘৃণা করে যারা

মাদক থেকে দূরে থাকে যারা,

জ্ঞানের জ্ঞানীই তারা।

মাদক ছুঁইয়ো না, মাদক খেওনা।

মাদক’কে করো ঘৃণা- ভাই।

বাবা- মায়ের ভালোবাসা কোনো দিনই পাবেনা!

মাদক ছুঁইলে হায়।

চলো সময়কে কাজে লাগাই ভাই

সময়ের চেয়ে নাকি-?

জীবনের মূল্য অনেক বেশি!

এসো মাদক’কে ঘৃণা করি,

জীবনকে ভালোবাসি-

নিজেকে ভালোবাসি।”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নারায়ণগঞ্জ-৫ আসনে গণ অধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জি. নাহিদের মনোনয়ন পত্র সংগ্রহ

নারায়ণগঞ্জ বাণী২৪.কম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।