নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা আবারও ভয়ঙ্কর রুপ নিয়েছ বাংলাদেশে। একই সাথে নারায়ণগঞ্জ জেলায়ও করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলার সিটি এলাকা সহ সকল উপজেলা গুলো থেকে ৭৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুনঃ-নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ
নতুন নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৪৩৫ টি । যার মথ্যে জেলা মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১৫ হাজার ৪৩৬ জনের।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪৬ জন। এর মধ্যে , বন্দর উপজেলায় ৪ জনের, সিটি এলাকায় ৬৫ জনের, রুপগঞ্জ উপজেলায় ৩৫ জনের, সদর উপজেলায় ৩৬ জনের এবং সোনারগাঁও উপজেলায় ৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে হয়নি কারও। নতুন মৃত্যু না থাকায় মোট মৃত্যুর সংখ্যা ২২৮ জন।
তবে জেলা গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ২৪ জন। নতুন সুস্থতা সহ মোট সুস্থতার সংখ্যা ১৩ হাজার ৫৩১ । বর্তমানে জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ১৬৭৭ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
