নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট কাজ করছে। ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি কার্টনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুনঃ- নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ
ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান, ভেতরে প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হচ্ছে, তাই ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রনে আনার জন্য।
বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি কার্টনের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট ।ভেতরে কেউ আটকে আছে কি না তা এখনে পর্যন্ত জানা যায়নি । একই সাথে কোন হতাহতের খবরও পাওয়া যায়নি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
