সুপ্রিমকোর্ট

রুপগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফাইজুরের যাবজ্জীবন কারাদন্ড

নারায়ণগঞ্জ বাণী ২৪.কমঃ নারায়ণগঞ্জের রুপগঞ্জে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে ফাইজুর নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক মোহম্মদ শাহিন উদ্দিন এ আদেশ দেন । সেই সাথে ৫০ হজার টাকা জরিমানা করা হয়।

২০১৩ সালের ২২ মে সন্ধ্যায় ভয় দেখিয়ে স্কুল ছাত্রী ১৩ বছরের কিশোরীকে জোর পূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ফাইজুর। এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর পিতা বাদী হয়ে রুপগঞ্জ থানায় ফাইজুরকে আসামী করে মামলা দায়ের করে। আসামী ফাইজুর রহমান রুপগঞ্জ থানার ভাওয়াইয়া পাড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র।

এ ঘটনায় বিচার চলাকালে রাষ্ট্র পক্ষ ৮জন স্বাক্ষী উপস্থাপন করে এবং আসামী পক্ষ ৩ জন সাফাই স্বক্ষী প্রদান করে। মামলা দায়েরের ৬ বছর পর ২৩ এপ্রিল আদালত আসামীকে যাবজ্জীবন কারাদন্ড পদান করে। রুপগঞ্জ livenarayanganj , live narayanganj 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।