নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯৯ জন এবং আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের।
অতিদ্রুত সকল নিউজ আপডেট পেতে গুগেল এ্যাডে ক্লিক করুন..
করোনায় মৃত্যু হওয়া ৩ জনই পুরুস। তাদের বয়স যথাক্রমে ৬৯,৭১ ও ৭২ বছর। করোনায় আক্রান্ত হওয়ার পর তারা নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে(খাঁনপুর) চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তাদের মৃত্যু হয়।
আড়ও পড়ুনঃ- বন্দরে অশ্লীল ভিডিও দেখিয়ে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে বরাবরের মতো সবচেযে বেশি আক্রান্ত হয়েছে সিটি এলাকায় ৯৪ জন। ।এছাড়ও গত ২৪ ঘন্টায় রুপগঞ্জে আক্রান্ত হয়েছে ১৪ জন, বন্দর উপজেলায় ৭ জন,আড়াইহাজার উপজেলায় ৫ জন, সদর উপজেলায় ২৩১ জন এবং সোনারগাঁও উপজেলায় ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় জেলা থেকে ৬৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এনিয়ে জেলায় মোট সংগ্রীহিত নমুনার সংখ্যা ৯১ হাজার ৬৪৩ টি। যার মধ্যে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১১ হাজার ২৮০ জনের এবং মৃত্যু হয়েছে ১৮১ জনের।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
