লকডাউন

সারাদেশে কঠোর লকাডাউন ঘোষনা-বিস্তারিত

নারায়ণগঞ্জ বাণী২৪.কম দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সিমানা এলাকা সহ দেশের ৭ জেলায় চলমান রয়েছে লকাডাউন।

এবার কঠোর লকডাউন দেওয়া হলো সারাদেশে। আগামী সোমবার থেকে সারাদেশে এ লকডাউন কার্যকর থাকবে ।  লকডাউনে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা,বন্ধ থাকবে জরুরী সেবা প্রদান ব্যতিত সকল সরকারি ও বেসরকারি অফিসমূহ।



২৫ জুন শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে আগামীকাল শনিবার প্রজ্ঞাপন জারী করা হবে বলে জানানো হয়েছে।

বর্তমান চলমান লকডাউনে গনপরিবহন যেমন,বাস লঞ্চ ও ট্রেন বন্ধ থাকলেও চলমান রয়েছে সকল এলাকা ভিত্তিক ছোট গন পরিবহনগুলো।



তবে আগামী সোমবার থেকে চলমান লকডাউনে বন্ধ থাকবে ছোট-বড় সকল গনপরিবহন। চালু থাকবে শুধুমাত্র বিশেষ জরুরী প্রয়োজনীয় গনপরিবন সমূহ।



সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ রেখে শুধমাত্র বিশেষ জরুরী প্রয়োজনীয় অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।