নারায়ণগঞ্জ বাণী২৪ঃ বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ২৬ এপ্রিল শনিবার সকাল পর্যন্ত নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৪১৮ জন । এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪১৬ জন ।এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ৫ জন সহ মৃত্যু বরন করেছেন ১৪৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২৬ এপ্রিল রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সম্পর্কিত সর্বশেষ অবস্থা জানাতে নিয়মিত অনলাইন ব্রিফংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাছিমা সুলতানা এ তথ্য জানান।
এর আগে ২৫ এপ্রিল শুক্রবার পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৬৮৯ জন ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
