নারায়ণগঞ্জ বাণী২৪ঃ বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ২৫ এপ্রিল শনিবার সকাল পর্যন্ত নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩০৯ জন । এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪৯৯৮ জন ।এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ৯ জন সহ মৃত্যু বরন করেছেন ১৪০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১২ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২৫ এপ্রিল শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সম্পর্কিত সর্বশেষ অবস্থা জানাতে নিয়মিত অনলাইন ব্রিফংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাছিমা সুলতানা এ তথ্য জানান।
এর আগে ২৪ এপ্রিল শুক্রবার পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৬৮৯ জন ।
স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩৩৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নতুন করে ৩০৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ নিয়ে সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৯৯৮ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১৪০ জন মৃত্যুবরন কারেছেন। গত ২৪ ঘন্টায় কেউ সুস্থ না হওয়ায় গত ২৪ এপ্রিলের মোট সুস্থ হয়ে বাড়ি ফেরার তথ্য অপরিবর্তিত রয়েছে ১১২ জন।
বান্দরবন, খাগড়াছরি, ঝিনাইদহ এবং সাতক্ষীরা ছাড়া দেশের বাকি সকল জেলায় করোনার সংক্রমন ছড়িয়ে পড়েছে বলেও স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
