নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সংক্রমণের শুরু থেকে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ শত এর ঘরে ছিল । তবে তা হটাৎ করেই গত ২ কয়েক দিন ধরে আক্রান্ত হচ্ছে ৩ শত এর অধিক। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। মৃত্যু হওয়া ৪ জনের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মধ্যে আড়াইহাজার উপজেলায় ৪ জনের, বন্দর উপজেলায় ২৪ জনের, সিটি এলাকায় ১৩৬ জনের, সদর উপজেলায় ৪৭ জনের, রুপগঞ্জ উপজেলায় ৩০ জনের এবং সোনারগাঁও জেলায় ১০ জনের করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলার সিটি এলাকা সহ সকল উপজেলা গুলো থেকে ৯৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৫২০ টি । যার মধ্যে জেলায় মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২২ হাজার ৪৬৫জনের।
গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২২৩ জন। নতুন মৃত্যু সহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৮৭। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ৩৫৩২ জন।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩.৮৬ভাগ
NarayanganjBani24.com NarayanganjBani24.com
