নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে জ্বীন তাড়ানোর নামে ভন্ড কবিরাজের নির্যাতনে শাহানাজ আক্তার শিখা (২৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ২০ জুন বৃহস্পতিবার দুপুরে নিহতের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় কবিরাজ দম্পত্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।
এর আগে ১৯ জুর বুধবার নিহত গৃহবধূ শিখার অস্বাভাবিক আচরণে পরিবারের লোকজন শিখার উপর জ্বীনের আঁছর পড়েছে বলে সন্দেহ করে। পরে তারা মিজমিজি মৌচাক এলাকার কবিরাজ জেসমিনের কাছে নিয়ে আসে।এরপর কবিরাজ জেসমিন জ্বীন তাড়াতে গৃহবাধু শিখাকে ঝর-ফোকে ও রিতী অনুযায়ী মারধর করে। এর পর গৃহবাধু শিখা ঘটনাস্থালেই মারা যায়।
এঘটনায় আসামী কবিরাজ দম্পতিকে আটক করেছে পুলিশ।
নিহত শাহানাজ আক্তার শিখা চাঁদপুর জেলার কাউনিয়া গ্রামের হিরন মিয়ার স্ত্রী। সে ঢাকার কদমতলী থানার তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকার রহমান মঞ্জিলের ভাড়াটিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন জানায়, নিহত শিখা অস্বাভাবিক আচরণে পরবারের লোকজন মিজমিজি এলাকার কবিরাজ জেমমিন আকতারের কাছে নিয়ে গেলে কবিরাজ জেসমিন তার হাত-পা বেধে জি¦ন তারানোর নামে এলোপাথারি মারতে থাকে। এতে ঘটনাস্থলেই শিথার মৃত্যু হয়।
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
