নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মুন্নাকে(৩০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কালে পুলিশ মুন্নার কাছ থেকে ১২৬ পিছ ইয়াবা টেবলেন উদ্ধার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মুন্নার বিরুদ্ধে হত্যা মামলা সহ প্রায় ১৪ টি মামলা রয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ১০ টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যসবাসয়ীদের মধ্যে মুন্না পুলিশের তালিকায় অন্যতম একজন পলাতক আসমী ছিল। এর আগেও তাকে মাদক দ্রব্য সহ পুলিশ ও র্যাব একাধিক বার গ্রফতার করে।
মুন্না সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার আবুল কালামের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক জানান, গ্রেফতারকৃত মুন্না মাদক ব্যবসায়ীদের তালিকায় অন্যতম আসামী। তাকে গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে করা হয়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
