নারায়গঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে বাক প্রতিবন্ধি এক নারীকে (৪০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৭ জানুয়ারি রবিবার ধর্ষনের শিকার মহিলার ভাই বাদি হয়ে ধর্ষক হৃদয়কে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে।
এর আগে ২৬ জানুয়ানি দুপুরে ধর্ষিতার ভাইয়ের বাড়িতে যাওয়ার সময় হৃদয় (২২) নামে এক যুবকমেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষনের সময় স্থানীয় কিছু মহিলা দেখে ফেলায় ধর্ষক দৌড় পালিয় যায়। স্থানীয় লোকজন ধর্ষনের শিকার মেয়েটেকে উদ্ধা করে তার ভাইয়ের বাসায় নিয়ে যায়।
ধর্ষিতা মহিলা ও স্থানীয় লোকজনের জবানবন্ধিতে স্থানীয় লোকজনের সহায়তায় জালকুড়ির মাদবর বাজার এলাকা থেকে ধর্ষক হৃদয়কে আটক করে তার ভাই। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ধর্ষক হৃদয়কে গনপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থালে পৌছে ধর্ষকে আটক করে থানায় নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ জানায়, ধর্ষনের ঘটনা ধর্ষিতার ভাই বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে। মেয়েটিকে মেডিকেল পরিক্ষার জন্য হাসপাতলে প্রেরন করা হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
