নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এখনও পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। সেই হিসেবে এখনো সোনারগাঁ করোনা মুক্ত।
১১ এপ্রিল সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য্য কমপ্লেক্সের একাধিক সুত্র থেকেও এ তথ্য জানা যায়।
সোনারগাঁয়ে এ পর্যন্ত কোন করোনা রোগী সনাক্ত হয়েছে কিনা জানতে চাইলে জবাবে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, সোনারগাঁয়ে এখনও পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হয়েছেন এমন সংবাদ পাইনি। সেই সাথে তিনি সোনারগাঁবাসীকে ঘরে থাকার আহবান জানান।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
