নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা সংক্রম রোধে জেলায় চলছে কঠোর লকডাউন। প্রতিদিনি বাড়ছে সারা দেশে করোনা আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮১ জন। এর মধ্যে বন্দর উপজেলায় ১০ জনের, আড়াইহাজার উপজেলায় ২ জনের, সিটি এলাকায় ৬৬ জনের, রুপগঞ্জ উপজেলায় ১৭ জনের, সদর উপজেলায় ৪৭ জনের এবং সোনারগাঁও জেলায় ৩৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলার সিটি এলাকা সহ সকল উপজেলা গুলো থেকে ৮৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৬৯৭ টি । যার মধ্যে জেলায় মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১৮ হাজার ৪৪৩ জনের।
জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু না থাকায় মোট মৃত্যুর সংখ্যা ২৫০। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ২৯৬৪ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
