নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট শুক্রবার সকাল ১০ ঘটিকায় ভোলাবো ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে রুপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আলী আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে আলী আহম্মেদ বলেন, বাবু ভাই ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনীতি শুরু করেন। মেধা, শ্রম ও দায়িত্বশীলতার মাধ্যমে অল্প দিনের মধ্যে জাতীয় নেতায় পরিনত হন। আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে বারবার কারাবরন করেন। বাবু ভাইকে জাতির এই ক্রান্তিলগ্নে ভীষন প্রয়োজন ছিল। তার মৃত্যূতে জাতির যে ক্ষতি হলো যা সহজে পূরনীয় নয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আয়নাল, সহ প্রকাশনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, মোঃ বিল্লাল হোসেন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদ, নাট্য বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন, স্বেচ্ছাসেবকদল নেতা বাদশা, আবদুল্লাহ আল মামুন, নুর মোহাম্মদ, হিমেল, জোবায়ের আহম্মেদ, সোহেল আল আমিন ও মোঃ শাহ আলম প্রমুখ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
