নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ জন। তবে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়নি কারও।
১০ আগষ্ট সোমবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ জনের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত হয়েছে ৮জন। তবে বন্দর, সোনারগাঁ, রুপগঞ্জে , আড়াইহাজার এবং নারায়ণগঞ্জ সদর উপুজেলায় নতুন করে আক্রান্ত হয়নি কেউ। সর্বশেষ করোনার খবর
জেলায় নতুন শনাক্ত ৮ জন সহ মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬০৩২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে নতুন মৃত্যু না থাকায় মোট মৃত্যুর সংখ্যা ১২৭ জন। সর্বশেষ করোনার খবরকরোনার সর্বশেষ খবর
গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলা গুলো থেকে নতুন করো নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮৫ জনের। এর মধ্যে আড়াইহাজার থেকে ১৭ টি, বন্দর থেকে ১৪ টি, ৩’শ শয্যা হাসপাতাল থেকে ৭৯ টি, রুপগঞ্জ থেকে ১২ টি ইউএস বাংলার মাধ্যেমে ১২ টি সদর উপজেলা থেকে ৪৩ টি এবং সোনারগা উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছে ৮ টি নমুনা।
নতুন সংগ্রীহিত নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৩৩৫০৭ টি ,যার মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ৬০৩২ জনের।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে সুস্থ হয়নি কেউ, নতুন সুস্থতা না থাকায় মোট সুস্থতার সংখ্যা ৫৬৮২ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
