নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬ষ্ট শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে জোরপুর্বক ধর্র্ষণের অভিযোগে নাঈম হাসান (২৫) নামের এক বখাটের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
১৭ সেপ্টেম্বর বৃহষ্পতিবার নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ আদেশ দেন। আদেশের সময় আসামী পলাতক থাকলেও মামলার বাদী ও ভিকটিম থর্ষিতা আদালতে উপস্থিত ছিলেন।
আসামী বখাটে নাইম হাসান ব্রা²নদী ইউনিয়নের উজান গোবিন্দী গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে।
২০১২ সালের ৭ এপ্রিল সকালে উজান গোবিন্দীর বিনাইর চর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে স্কুলে য্ওায়ার সময় রাস্তা থেকে অপহরণ করে তুলে নিয়ে যায় নাইম। অপহরণের পর রুপগঞ্জের পাড়াগাঁও এলাকায় নিয়ে ধর্ষণের পর তাকে অজ্ঞান অবস্থায় তাদের বাড়ির পশে ফেলে রেখে চলে যায়।
এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। ৮ বছর পর আদালত এ ঘটনায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে আসামী নাইমের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
