নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে গিয়ে স্ত্রীকে গনধর্ষণের স্বীকার হয়েছে। হত্যার ভয় দেখিয়ে ও স্বামী-সন্তানকে জিম্মি করে ধর্ষণ করে তাকে তিন যুবক মিলে ধর্ষণ করে বলে তিনি জানান।
ওই গৃহবধূকে দুই ধাপে গনধর্ষণ করা হয়ে বলেও তিনি জানান।
প্রথমে রাস্তা থেকে তুলে নিয়ে নিবির এলাকার একটি চায়ের দোকানে পেছনে ৩ জন মিলে ধর্ষন করে। এরপর তাকে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
জানা গেছে, বিচে ধর্ষনের শিকার গৃহবধুর স্বামীর সাথে গায়ে ধাক্কাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় এক যুবকের সাথে। এরপর বিকেলের দিকে ওই যুবক তার সাথে আরও কয়েজনকে নিয়ে একটি অটোরিকসা করে স্ত্রী ও অন্য একটি অটোরিকসা করে স্বামী ও সন্তানকে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ইতমধ্যে ২ জনকে শনাক্ত করেছে বলে জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান। তিনি জানান, বুধবার রাত দেড়টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেল থেকে কে উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য, ওই দুই যুবক হলেন কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আশিকুল ইসলাম ও আব্দুল জব্বার জয়া। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যে একটি হোটেলের ম্যানেজারকে আটকের কথা জানায় র্যাব।
বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়ে কক্সবাজার র্যাব-১৫ এর লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের কঠোর শাস্তি পেতে হবে।মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
