সোনারগাঁয়ে যুবক কে কুপিয়ে হত্যা।

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ সানারগাঁ ছানা উল্লাহ(৩৫) নামের এক যুবককে কুপয়িে হত্যা করছে দূবৃত্তরা। সোমবার রাতে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ছনপাড়া এলাকায়।এ ঘটনা ঘটে । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৩/৪ জনকে অজ্ঞাত নামা আসামী করে মঙ্গলবার দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ছনপাড়া ব্রিজ এলাকায় সোমবার রাতে ছানা উল্লাহ নামের এক যুবককে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত ছানা উল্লাহ বৈদ্যের বাজার ইউনিয়নের খামারগাঁও টেকপাড়া প্রামের হাজী মিছির আলীর ছেলে।এ ব্যপারে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক  (নিঃ) আব্দুল জব্বার জানান, ছানা উল্লাহ হত্যার ঘটনায় নিহতের বাবা মিছির আলী বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

৭ ছাত্র সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জে গঠিত হলো “সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য”

৭ ছাত্র সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জে গঠিত হলো ‘সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’।