সোনারগাঁয়ে ডাকাতি,৫ লক্ষ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।সোমবার গভীর রাতে উপজেলার পুর্ব কান্দার গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে একজন আহত হয়। জানা যায়, উপজেলার পিরোজপুরর ইউনিয়নের পুর্ব কান্দারগাঁও গ্রামের সোলায়মান সরকারের বাড়িতে গত সোমবার গভীর রাতে ৮/১০ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাত সোলায়মান সরকারের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারী থেকে ৬ ভরি স্বর্ণ, ২টি মুঠোফোন ও নগদ টাকা সহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দল মামুন সরকার নামের এক জনকে পিটিয়ে আহত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

তনু হত্যা

অবশেষে তনু হত্যা মামলায় গ্রেপ্তার

নারায়ণঞ্জ বাণী২৪.কমঃ আলোচিত তনু হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই ।