নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আড়াইহাজারে আশ্রয়ণ প্রকল্পে থাকা এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করার ঘটনা ঘটেছে। ১লা অক্টোবর মঙ্গলবার সকালে ধর্ষণের শিকার কিশোরীর মামা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছে।
জানা গেছে, ধর্ষণের শিকার কিশোরী তার বাকপ্রতিবন্ধী মাকে নিয়ে স্থানীয় চরলক্ষীপুর আশ্রায়ণ প্রকল্পের একটি রুমে বসবাস করে আসছিলো। ২৬ সেপ্টেম্বর রাতে আশ্রায়ণ প্রকল্পের নিজ রুম থেকে জোর পূর্বক কিশোরীকে পাশের এক পরিতেক্ত রুমে তুলে নিয়ে যায় বখাটে শিপন। সেখানে নিয়ে গিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষণের ঘটনায় রুমের বাহিরে পাহারারত অবস্থায় ছিল আরেক বখাটে জামাল।
মামলার আসামীরা হলেন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ার চরলক্ষীপুর এলাকার জোহর আলীর ছেলে শিপন (১৯) ও মৃত জজ মিয়ার ছেলে জামাল (২০)।
তবে এলাকার প্রভাবশালী মহলের জন্য আইন সহয়তা না পাওয়ার কথা জানিয়েছন কিশোরীর মামা।
আড়াইহাজার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। খুব দ্রুত অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হবে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
