নারায়ণগঞ্জ বাণী২৪ঃ বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল পর্যন্ত নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৫৪৯ জন । এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৬২ জন ।
করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় ৩ জন সহ মৃত্যু রন করেছে। নতুন ৩ জন সহ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১৫৫ জন।
২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সম্পর্কিত সর্বশেষ অবস্থা জানাতে নিয়মিত অনলাইন ব্রিফংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাছিমা সুলতানা এ তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৪৩৩২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে জাদের মধ্যে নতুন করে ৫৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বাংলাদেশে করোনায় আক্রান্ত
আরও পড়ুন..
NarayanganjBani24.com NarayanganjBani24.com
