নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আগুনে পুড়ে মাওস্রিজিতা দেওয়ান নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে খাগড়াছড়ি পৌর শহরের কলেজ পাড়া এলাকায়। শিক্ষিকা মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বাংলা বিষয়ের শিক্ষিকতা করতেন।
স্থানীয় বাসিন্দদের সূত্রে জানা গেছে, রাত ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘরে একাই অবস্থান করছিলেন মাওস্রিজিতা দেওয়ান। আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে তিনি ঘরের ভেতর থেকে বাহির হতে পরেনি।
মাওস্রিজিতা দেওয়ানের মা ঢাকায় ও তার বাবা বাবা গ্রামের বাড়িতে ছিলেন।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে আগুনে পোড়া একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে অগ্নিকান্ডের সঠিক কারন এখনো জানা যায়নি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
