আড়াইহাজারে করোনায় আক্রান্ত

আড়াইহাজারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের সংক্রমন

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ আড়াইহাজারে ছড়িয়ে পড়ছে করোনার ভাইরাসের সংক্রমন। গত কয়েকদিনে আড়াইহাজারে তিন জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

১১ এপ্রিল আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয় উপজেলার বিশ্নন্দি ইউনিয়নের দড়িবিশ্নন্দি দক্ষিন পাড়া এলাকার তারা মিয়ার ছেলে হনিফ (৬৫) ও দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও এলাকার ওয়রিশ মোল্লার ছেলে কবির (৬০) তাদের করোনা পরীক্ষায় পজেটিভ এসেছে।

এর আগেও করোনা পরীক্ষায় ৮ এপ্রিল উপজেলার দয়াকান্দা এলাকার মাকসুদা বেগম নামে এক নারীর করোনা পজেটিভ আসে।

এ নিয়ে আড়াইহাজাড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ জন এবং এ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে ্রলে জানানো হয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

৭ ছাত্র সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জে গঠিত হলো “সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য”

৭ ছাত্র সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জে গঠিত হলো ‘সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’।