নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা ভাইরাস মুক্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ২১ ডিসেম্বার রবিবার করোনার ভাইরাস পরীক্ষায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ফলাফল নেগেটিভ আসে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার বিষয়টি ণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
এর আগে সফল এই শিক্ষামন্ত্রীর করোনা পজেটিভ ধরা পরে গত ৬ ডিসেম্বর। এরপর থেকেই তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
