নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দেশে জুরে প্রতিদিন পাওয়া যায় ধর্ষণের খবর। শিশু থেকে বয়োজোষ্ঠ নারীরাও রক্ষা পাচ্ছেনা ধর্ষণের হাত থেকে। একই সাথে কিশোর ধর্ষকের পাশাপাশি বৃ্দ্ধরাও এ অপরাধে লিপ্ত হয়ে পড়েছে।
এবার পাশের রুমের ভারাটিয়া গৃহবধুকে নিজ রুমে ডেকে নিয়ে গলায় ছুড়ি ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করার ঘটনা ঘটেছে। এ ঘটনার অভিযোগে আসাদুজ্জামান রকি নামের (২৫) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, সাভারের আশুলিয়ায় স্বামীর সাথে ভাড়া থাকতো ওই নারী। পাশের রুমেই ভাড়াটিয়া ছিল ধর্ষক ওই যুবক। গতকাল সুযোগ বুঝে গৃহবধুকে তার রুমে ডেকে নেয় যুবক। পরে তার গলায় ছুড়ি ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এক পর্যায়ে গৃহবধুর চিৎকার শুনে পাশে থাকা লোকজন এসে ধর্ষক যুবককে আটকরে পুলিশে সোদর্পন করে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন আশুলিয়া থানার এস আই ফরহাদ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
