নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা (৫৩)। রবিবার দিবাগত রাত ১০ টা দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম তার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার সকালি তিনি তার কর্মস্থলে যোগদান করেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভায়ও অংশ নেন। এসময় তার শারীরিক অবস্থা খারপ হলে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর উন্নত চিকিৎসা প্রদানের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
