শিশু হত্যা

ডেমরায় দুই শিশু হত্যা- লিপস্টিকের লোভ দেখিয়ে ধর্ষনের চেষ্টায় ব্যার্থ হয়ে হত্যা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ডেমরা এলাকায় দুই শিশু নুসরাত জাহান ও ফারিয়া আকতার দোলাকে ধর্ষনের চেষ্টা করে ব্যার্থ হয়ে তাদেরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছ পুলিশ।

৯ জানুয়ারি বুধবার ওয়ারী বিভাগের উপ কমিশনার মো. ফরিদ উদ্দিন ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেনা।

ডেমরায় দুই শিুশু হত্যার ঘটনায়  মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত গোলাম মোস্তফা ও তার চাচাতো ভাই আজিজুলকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরো জানান, লিপস্টিকের কথা বলে শিশুদের ঘরে নিয়ে যায় মোস্তফা ও আজিজুল,পরে আজিুজুল তাদের লিপস্টিক দিয়ে সাজিয়ে ঘরে বসে ইয়াবা সেবন করে। ঘরে উচ্চ শব্দে গান চালিয়ে নুসরাত ও ফারিয়া কে ধর্ষনের চেষ্টা করে।

তারা ঘরের ভেতর চিৎকার শুরু করলে আজিজুল প্রথমে ফরিহকে গলটিপে হত্যা করে ও পরে মোস্তফা নুসরাতের গলায় গামছা পেচিয়ে হত্যা করে।

হত্যার পর আজিজুল পালিয়ে যায় ও মোস্তাফা লাস নিয়ে তার ঘরের খাটের নিচে লুকিয়ে রাখে। সন্ধায় মোস্তফার স্ত্রী বাসায় ফিরলে তাদের ঝগরায় আশেপাশের লোকজন তাদের খাটের নিচ থেকে শিশুদের মৃতদেহ উদ্ধার করে।

শিশু হত্যা  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বন্দর

বন্দরে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জ বাী২৪.কমঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষে একজন  নিহত ১ হওয়ার ঘটনা ঘটেছে।