দুর্নীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ার আহব্বান ডিসির

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনে আলোচনা সভা

‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এই শ্লোগানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১ এপ্রিল ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয় । নারায়ণগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা: শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মাহবুবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. এহসানুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান প্রমুখ । আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, আসুন আমরা যে অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিন দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সংর্ধনা

নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে বসেছে গ্রাম্য মেলা

নারায়ণগঞ্জ পানির টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জ শহরের শেখ রাসেল পার্কে জমকলা আয়োজনের চলছে ম মেলা।