নারায়ণগঞ্জ বাণী২৪ঃ করোনায় আক্রান্ত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনার স্বাস্থ্যের অবনতি হয়েছে।
৩০ এপ্রিল মধ্যরাতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন হাসপাতালে ঘুরে আইসিইউ খালি না পাওয়ায় মধ্যরাতে তাকে সিদ্ধিরগঞ্জ শিমরাইলের সাজেদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ সকালে আইসিইউ দেবে বলে আশ্বাস দিয়েছে । তবে সকালে পাওয়া খবর পর্যন্ত তাকে এখনো আইসিইউতে স্থানান্তর করা হয়নি।
নিজে করোনা আক্রান্ত হয়েও স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান খোরশেদ। সেখানে নিজ স্ত্রীকে ভর্তি করে তিনি জানান, গত ২৩ মে করোনা পজেটিভ আসে আফরোজা খন্দকার লুনার। এত দিন তিনি নিজ বাসায় আইসোলোশনে ছিলেন। ৩০ মে শনিবার রাতে তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান তার স্ত্রী বর্তমানে প্রচন্ড শ্বাস কষ্টে ভুগছেন। তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে উল্লেখ করে তিনি স্ত্রীর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
নারায়ণগঞ্জের করোনা বীর খ্যাত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার নিজেও করোনায় আক্রান্ত। ৩০ এপ্রিল শনিবার তার করোনা পজেটিভ আসে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
