নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে আরো ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০৭ জন। ১২ এপ্রিল দুপুরে আইইডিআরসি এর পক্ষ থেকে ভিডিও কনফারেন্সে সারা দেশের করোনা পরিস্থিতি জানালেও গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতির সংখ্যা জানায়নি।
তবে ২৪ ঘন্টা হিসেবে ১২ এপ্রিল রবিবার আইইডিসিয়ারের ওয়েবসাইটে আপডেট রিপোর্ট অনুযায়ী নারায়ণগঞ্জের করোনায় আক্রান্তের সংখ্যা ১০৭ জন। গত ১১ তারিখের করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৮৩ জন।
সেদিক হিসেব যোগ করলে দেখা যায় গত ২৪ ঘন্টায় নারায়নগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ জন।
একই সাথে ১২ এপ্রিল দুপুরে বাংলাদেশ রোগতত্ব,গবেষণা ও রোগ নিয়ন্ত্রন অধিদপ্তর (আইইডিসিআর) এর নিয়মিত ব্রিফিংয়ে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে আরো ১৩৯ জন এবং মৃত্যু হয়েছে আক্রান্ত আরো ৪ জনের। ।
এ নিয়ে সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৬২১ জন ও মৃত্যুর সংখ্যা ২৭জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
