নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাওয়ার পথে ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গী” নামের এ ফেরিরপদ্মা সেতুতে স্প্যানের সাথে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।
৩১ আগস্ট মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বিআইডিব্লউটিসির মেরিন অফিসার আহম্মদ আলী জানান, আজ মঙ্গলবার সকাল পৌনে ৭ টার দিকে নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাচ্ছিল ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ফেরীটি সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানের সাথে ধাক্কা লাগে ফেরির মাস্তুলের। এক সাথে সাথেই ভেঙ্গে যায় ফেরির মাস্তুল। তবে এখনো পর্যন্ত সেতুর কোন ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ‘শাহজালাল’ নামে রো রো ফেরির সংঘর্ষ হয় গত ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
