নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহত বন্দরের ফারুখের দাফন সম্পন হয়েছে।
২৭ মার্চ সকাল ১০ টায় বন্দরের সিরাজুদ্দৌলা ক্লাব মাঠে নিহত ফারুখের জানাযার নামাজ অনুষ্ঠিত হবার ও পর চিতাশাল কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে ২৫ মঙ্গলবার রাত ১০ টা ২৫ মিনিটের সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানের ফ্লাইটে করে তার লাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছে।
নিহত ফারুখের লাস বিমান বন্দরে তার স্ত্রী সানজিদা নিহা ও ভগ্নিপতি সারোয়ার হোসেন লাস গ্রহন করেন।
উল্লেখ্য যে, এর আগে ১৫ মাচ শুক্রবার জামার নামাজের সময় সন্ত্রাসী হামলায় নিউজিল্যান্ডের দুইটি মসজিদে ৫০ জন মুসলমান নিহত হয়। এই সন্ত্রাসী হামলায নারায়ণগঞ্জ জেলার বন্দরের ফরুখ নিহত হয়। livenarayanganj pressnarayanganj narayanganj newspaper Jjugerchinta24
NarayanganjBani24.com NarayanganjBani24.com
