অগ্নিদগ্ধ

ফতুল্লার পাগলা এলাকায় ঘরে আগুন লেগে বাবা-মেয়েসহ গুরুতর দগ্ধ ৪

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লার পাগলা এলাকায় ঘরে আগুন লেগে বাবা-মেয়েসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হবার ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

১০ জুন ভোর ৫ টার দিকে ফতুল্লার পাগলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে  বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

আগুনে দগ্ধরা হলেন,আব্দুল আলিম (৬৫), মেয়ে শিউলী (৩৫), জুথি (১৩) এবং তানজিলা (৬)।

ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে  জানান, শিউলি আক্তার নামের মহিলাটির শরীরের প্রায় ৯৮ ভাগ আগুনে পুরে গেছে এবং আব্দুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং জানজিলার ২৪ ভাগ আগুনে পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।