নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লার চাঁদমারী এলাকায় অবস্থিত একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রকে ৭০টি বেতের আঘাত করার ঘটনা ঘটেছে।
১৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে চাঁদমারী এলাকায় অবস্থিত একটি ইংলিশ মিডিয়াম স্কুলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্কুল ছাত্র সৈকত কুমার পাল প্রতিদিনের মতই স্কুলে আসে ও ভুল বসত আইসিটি বিষয়ের হোমওয়ার্ক করতে না পারায় শিক্ষক নাজমুল তাকে ৭০ টির বেশি বাড়ি দেয়।
এ ঘটনা ছাত্র সৈকত কুমার পাল গুরতর আহত অবস্থায় খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছেন।
ছাত্রের বাবা সুরিথ কুমার পাল জানান, এ বিষয়টা আমাকে জানাতে পারত স্কুল থেকে, এভাবে শারীরিক নির্জাতন করার অধিকার তাদের নেই। স্কুল কর্তিপক্ষ যদি এর যথাযথ ব্যবস্থা না নেয়, তবে আমি শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবো।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
