নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় চিতই পিঠার প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষন করার অভিযোগ উঠেছে।
২৬ জানুয়ারি শনিবার সন্ধায় ফতুল্লার শাহীবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। ধর্ষক শাহজাহানা (৬৫) ফতুল্লার শাহীবাজার এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষক পিঠা বিক্রেতা শাহজাহানাকে (৬৫) গ্রেফতার করেছে।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে ও ধর্ষনের শিকার শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
