নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লার পশ্চিম ভুইগড় এলাকার আলিফ নামের এক শিশুকে ধারালো ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা চেষ্টা করার সময় এক যুবককে আটক করেছে পুলিশ।
৪ সেপ্টম্বর বুধবার দিবাগত রাত ১১ টার দিকে ফতুল্লার পশ্চিম ভূইগড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিশু আলিফ তার নিজ বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার সময় আমির হোসেন (৩০) নামে এক যুবক তাকে আটক করে তার পড়েনের জামা দিয়ে পেচিয়ে ধারালো ছুড়ি দিয়ে গলা কাটার চেষ্টা কালে শিশুর চাচি দেখে ফেলে। দেখার পর আলিফের চাচি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে ওই যুবককে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোদর্পন করে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের (ওসি) আসলাম হোসেন জানায়, আটককৃত যুবকের নাম আমির হোসেন। সে শিশু আলিফ কে গলাকেটে হত্যা করার চেষ্টা কালে স্থানীয় লোকজন দেখে ফেলে ও তার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে গনধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে । তবে তার সঠিক পরিচয় এখনো জানা যায়নি। সঠিক পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
হত্যার চেষ্টা হত্যার চেষ্টা
NarayanganjBani24.com NarayanganjBani24.com
