সারাদেশে করোনা

বুধবার-কঠোর লকডাউনের প্রথম দিনে দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনার সংক্রমণ রোধে  সারাদেশে চলছে কঠোর লকডাউন। এরইমধ্যে দেশে করোনা সংক্রমণের শুরু থেকে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু  হয়েছে।



গত ২৪ঘন্টায় সারাদেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৯৬ জন। এটাই দেশের করোনায় সংক্রমণের শুরু থেকে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ৮৪ জন।

নতুন মৃত্যু সহ দেশে মোট করোনায় আক্রান্তত হয়ে মৃত্যর সংখ্যা  ৯ হাজার ৯৮৭ জন।গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে  ৯ হাজার ৯৮৭ জন। নতুন আক্রান্ত  ৯ হাজার ৯৮৭ জন সহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩ হাজার ১৭০ জন।


আজ বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর  এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন করে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৫ হাজার ৩৩৩ জন। এ নিয়ে আক্রান্তদের মধ্যে সুস্থতার সংখ্যা পাঁচ লাখ ৯১ হাজার ২৯৯ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।