নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ১৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। তবে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়নি কারও। গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে , নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৬ জন, সদর উপজেলায় ৩ জন,রুপগঞ্জ উপজেলায় ২ জন, বন্দর উপজেলায় ১ জন এবং সোনারগাঁ উপজেলায় ১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
তবে গত ২৪ ঘন্টায় আড়াইহাজার উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়নি কেউ।
২৩ সেপ্টেম্বর বুধবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১৩ জন সহ জেলায় মোট করোনা রোগী সনাক্ত হয়েছে মোট ৬ হাজার ৬৮০ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায়, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যূ বরণ করেছে ১৪২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৬ হাজার ৩৭৭ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
