নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সোনারগাঁও উপজেলার পার্শবর্তী কুমিল্লা জেলার মেঘনার থানার টিটিরচর এলাকায় গত রোববার পূর্ব শত্রুতার সন্ত্রাসী আমান উল্লাহর নেতৃত্বে অটোরিকশা চালক হাসাব উদ্দিন নামে এক দিনমজুরকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে। আহত দিনমজুর হাসাব উদ্দিনকে চিকিৎসার জন্য সোনারগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহতের মেয়ে আরিফা আক্তার বাদি হয়ে কুমিল্লার মেঘনা থানা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন।ভিযোগ সূত্রে জানা গেছে, মেঘনা থানার টিটিরচর গ্রামের হাসাব উদ্দিনের মেয়ে আরিফা আক্তারের সঙ্গে গত ৫বছর আগে একই গ্রামের ওমর আলীর ছেলে আমান উল্লাহর পারিবারিকভাবে বিয়ে হয়।বিবাহর পর তাদের স্বামী ও স্ত্রীর মধ্যে বনিবনা না হয়ে বিবাহ বিচ্ছেদ হয়।
এ কারণে পূর্ব শত্রুতার জের ধরে গত রোববার সকাল সাড়ে ১০ টার দিকে আরিফা আক্তারের বাবা হাসাব উদ্দিন তুলাতুলি বাজার থেকে অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীআমান উল্লাহর নেতৃতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তালেব মিয়া, ওমর আলী, আরিফ, শুক্কুর আলী ও জামান মিলে হামলা চালিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
