নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গত ২৪ ঘন্টায় জেলায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। গতকাল করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছিল ১ জন। তবে অজ তা বেড়ে দাড়িয়েছে ৪ জনে।।
গত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ৪ জনের মধ্যে ৩ জন পুরুশ ও জন নারী। করোনা আক্রানন্ত হয়ে তারা সবাই নারায়ণগঞ্জ ৩শ’শয্যা হাসপাতলে ভর্তি ছিলে। সেখানেই তাদের মৃত্যু হয়।
গত ২দিন জেলায় আক্রান্তের সংখ্যা কিছুটি কম হলেও আজ তা আবাড়ও বেড়েছে।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আড়াইহাজার উপজেলায় ২০ জনের, বন্দর উপজেলায় ৫৬ জনের, সিটি এলাকায় ৮০ জনের, সদর উপজেলায় ৫৪জনের, রুপগঞ্জ উপজেলায় ৪৯ জনের এবং সোনারগাঁও জেলায় ৩৬ জনের করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলার সিটি এলাকা সহ সকল উপজেলা গুলো থেকে ১০০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ১ লক্ষ ৪৯ হাজার ১০৫ টি ।
যার মধ্যে জেলায় মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৩ হাজার ১৩৫জনের।
গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৯৪জন। নতুন মৃত্যু সহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৯৬। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ৩৫১৬ জন।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯.৩৪ ভাগ
NarayanganjBani24.com NarayanganjBani24.com
