নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রাজধাণনীর ওয়ারীতে শিশু সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামীকে সনাক্ত করেছে পুলিশ। তবে আসামী পলাতক রয়েছে।
৭ জুলাই রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা বিষটি নিশ্চিত করে বলেন, আশেপাশের এলাকার সিসি টিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করে কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তিনি বলেন, ধর্ষণকারীকে সনাক্ত করা হয়েছে,সে এই ভবনেতা তার খালাতো ভাইয়ের সাথে থাকতো। ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। তাকে আটক করার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।
এর আগে গতকাল ৫ জুলাই সন্ধায় নিচে খেলা করার জন্য যায় শিশু সায়মা। সায়মা ওয়ারীর একটি বহুতল ভবনে মা-বাবার সাথে থাকত। এরপর থেকেই সে নিখোজ ছিল। পরে একই ভবনের ৯ তলা থেকে শিশু সায়মার লাস উদ্ধার করা হয়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
