নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে দেখা গেছে রাস্তায় পার্কিং করা এক মহিলা গাড়ি সরানোর কথা বলতে গেলে খুব বাজে । ভাষায় গালা গালি করেছে। এই ভদ্র মহিলা মিরপুর ১৩ নম্বর স্কলাস্টিকা স্কুলের সামনে প্রাইভেটকার ( ঢাকা মেট্রো~গ~২৬~৯৩৪৭) মহিলার বাবা জাতিয় কমিটির সদস্য ও এমপির মেয়ে হিসেবে দাবি করে।
মহিলা বলেন, তুমি কার গাড়ির ছবি তোলছ , এটা সরকারি গাড়ি, আমরা প্রধানমন্ত্রীর লোক, কয় টাকা বেতন পাও তুমি, তুমিতো চাকর। তোমার মত হাজরটা সার্জেন্ট…….ঠিক আছে।…………… হ্যাঁ চাকরই তো..সার্জেন্ট তো চাকরই।
সার্জেন্ট ঝোটন সরকার তার ফেসবুকে এই ভিডিও পোষ্ট করে লিখেছেন,এই ভদ্র মহিলা মিরপুর ১৩ নম্বার স্কলাস্টিকা স্কুলের সামনে ডাবল লেনে গড়ি পার্কিং করলে আমি তাকে ড্রাইভার ডেকে গাড়ি সাইড করতে অনুরোধ করি। কারন পেছনের গাড়ি গুলো সামনে আসেতে না পারার কারনে প্রচন্ড জ্যাম সৃষ্টি হয়।তাকে আমি অনেকবার সবিনয় অনুরোধ করলাম গাড়িটি সরিয়ে নেওয়ার জন্য। তিনি আমার কথাতো শুনলইনা বরং আমাকে বাজে ভাষায় গালাগালি করত থাকেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
