নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে ৯ বছর বয়সি ৩য় শ্রেণীর ছাত্রীকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনায় আল আমিন(২০) নামের একজন কে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
২৫ জুন মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে আল-আমিন (২০) নামের বখোটের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে।
মামলা সূ্ত্রে জানা গেছে, সোমবার সকালে ধর্ষণের শিকার শিশুটি তার ছোট ভাইয়ের সাথে নিজ বাড়ির সামনে খেলা করছিল। সেখান থেকে বখাটে আল আমিন আইসক্রিম খাওয়ানোর কথা বলে শিশিুটিকে তার রুমের ভেতর নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় মুখ চেপে হত্যার হুমকি দিযে ঘর থেকে বের করে দেয়। পরে শিশুটি তার দাদির কাছে সব ঘটনা বলার পর তার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আল আমিনকে ধলে পুলিশের হাতে সোদর্পন করে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন বলেন, ধর্ষণের অভিযোগ এনে আল আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ও মেডিকেল পরিক্ষার জন্য শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
