নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১০ লিটার দেশীয় চোলাই মদ সহ এবং ৩৫ পিস ইয়াবা মোনায়েম হোসেন মুন্না (২২), সাইদুল ইসলাম ওরফে ফুল মিয়া (২০) ও তন্ময় হোসেন সানি (২১) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার মার্চ দুপুরে তাদেরকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
৪ মার্চ বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের সিএন্ডবি সুইপার কলোনী ও পুরাতন আইলপাড়া নীট কনসার্ন এর গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আড়াইহাজার থানার লস্করদী এলাকার মোঃ শহিদের ছেলে সাইদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জের পুরাতন আইলপাড়া এলাকার ফায়জুল মিয়ার ছেলে মোনায়েম হোসেন মুন্না ও ফতুল্লা থানার দক্ষিন কায়েমপুর এলাকার তন্ময় হোসেন সানি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ফারুক জানায়, বুধবার দিবাগত রাতে পৃথক দু’টি অভিযানে ১০ লিটার মদ ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
