নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এঘটনায় তাওহিদুল ইসলাম (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে নির্যাতিত ওই ছাত্রকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে পুলিশ।
অভিযক্ত শিক্ষক তাওহিদুল ইসলাম ব্রাক্ষ¥ণবাড়িয়া জেলার সরাইল থানার পূর্ব কুট্টাপাড়া বড় মসজিদ এলাকার মৃত সামছুল হুদার ছেলে । সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।
মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত ছাত্র ওই মাদ্রাসার বডিংয়ে থেকে হেফজ বিভাগে পড়াশুনা করতো।
গত ২৮ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় অভিযুক্ত শিক্ষক তাওহিদুল মাদ্রাসার নিচ তলার বাথরুমে ডেকে নিয়ে যৌন কামনা চরিতার্থ করার জন্য বলাৎকার করে।
এর আগেও তাকে বিভিন্ন সময় আদর করার ছলে বলাৎকার করার চেষ্টা করে। এ বিষয়টি যাতে কাউকে না জানায় সেজন্য তাকে মারধর করে হুমকি-ধমকিও প্রদর্শন করে।
গত ৩০ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৫টায় ভুক্তভুগি ছাত্র বাসায় গিয়ে কান্নাকাটি করে এই মাদ্রাসায় আর পড়বে না বলে তার মাকে জানায়। এরপর ছেলেটির মা জানতে চাইলে সে সব ঘটনা খুলে বলে।
পরে তার মার অভিযোগের প্রেক্ষিতে ওই দিন সন্ধ্যায়ই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। সেদিন রাতেই নির্যাতিত ছাত্রের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে।
বলাৎকারের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, শনিবার দুপুরে নির্যাতিত ছাত্রকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় অভিযুক্তকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
pressnarayanganj, jugerchinta24, newsnarayanganj24, bd-protidin, bdprotidin, bangladesh protidin, salim osnam, samim osman,
NarayanganjBani24.com NarayanganjBani24.com
