গ্রেফতার

সোনারগাঁয়ে ৪০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সোনারগাঁয়ে একটি কভার্ট ভ্যান থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সেই সাথে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীগের রিমান্ডের আবেদন সহ বৃহষ্পতিবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন জানান, মঙ্গলবার রাতে সোনারগাঁয়ের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা টুলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একাটি কভার্ট ভ্যান তল্লাশী কারে ৪০ কেটি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে রাসেল ও হাবিব নামে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত রাসেল বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার লেবু বুনিয় এলাকার হাবিব মািল্লকের ছেলে এবং হাবিব কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সুলতানপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে বলে জানায় পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদের রিমান্ডের আবেদন সহ বৃহষ্পতিবার আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।