নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মেডিকেল কলেজ হাসপাতালে অনুমোদনহীন ল্যাব ও নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান শুরু করেছে টাস্কফোর্স। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
১০ আগষ্ট সোমবার দুপুরে র্যাবের সহায়তায়স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স েএ অভিযান পরিচলনা করছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে সাথে রয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হাসপাতাল) উম্মে সালমা তানজিয়া ও গাজীপুর র্যাব-১ ক্যাম্পের কমান্ডার আবদুল্লাহ আল মামুন সহ র্যাবের সদস্যরা।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
