নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আওয়ামী লীগের সাধারন সম্পাদক , সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে সাধারন কেবিনে স্থানান্তর করা হয়েছে।
১৩ মার্চ বুধবার সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী আজ বুধবার সকালে এসব তথ্য দেন।
এর আগে ওবায়দুল কাদেরের জন্য নিয়োজিত মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পাঁচ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য ডা. সিবাস্টিন কুমার সামি তার পরিবারের কাছে সেতুমন্ত্রীর চিকিৎসার সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের সাক্ষারিত একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
